হায়দ্রাবাদি চিকেন কিমা কারি (Hyederabadi chicken keema curry recipe in Bengali)

Madhumita Dasgupta @cook_16906395
হায়দ্রাবাদি চিকেন কিমা কারি (Hyederabadi chicken keema curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ননস্টিক প্যান এ তেল গরম করে প্রথমে কাঁচালঙ্কা কুঁচি দিয়ে ভাজতে থাকলাম। এবার একে একে চিড়ে নেওয়া কাঁচালঙ্কা ও আদা- রসুন বাটা যোগ করলাম।
- 2
একটু ভেজে নিয়ে টম্যাটো কুঁচি ও নুন যোগ করলাম। এবার যোগ করলাম হলুদ গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মসলা কষে নিলাম।
- 3
মসলা কষে নিয়ে চিকেন কিমা যোগ করলাম। চিকেন কিমা ভালো করে মসলার সাথে মিশিয়ে গোলমরিচ গুঁড়ো যোগ করলাম।
- 4
এবার ভালো করে মসলা সহ চিকেন কিমা কষে নিয়ে পরিমাণমতো গরম জল দিলাম। গ্যাস মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিলাম।
- 5
জল শুকিয়ে গেলে গরম মসলা গুঁড়ো, লেবুর রস ও ধনেপাতা কুঁচি ছড়িয়ে নুন এর মাত্রা চেক করে ভালো করে মিশিয়ে দিলাম।
- 6
তৈরি হয়ে গেল সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন কিমা কারি। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14225062




















মন্তব্যগুলি