ড্রাই ফ্রুট রোল(dry fruit roll recipe in Bengali)

#cookpadTurns4
শীতকালে গরম চা আর এই রোল আহা! আর কি চাই?
ড্রাই ফ্রুট রোল(dry fruit roll recipe in Bengali)
#cookpadTurns4
শীতকালে গরম চা আর এই রোল আহা! আর কি চাই?
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বাটিতে উষ্ণ জলে চিনি ও ইস্ট দিয়ে 10মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ইস্ট এক্টিভ হয়ে যায়।
- 2
এবার একটি পাত্রে চালুনি দিয়ে ময়দা ও গুঁড়ো দুধ চেলে নিয়ে তাতে নুন দিয়ে ভালো করে মেশাতে হবে।
- 3
এবার ডিম ফেটিয়ে 1টেবিল চামচ রাখতে হবে ব্রাশ করার জন্য।
- 4
ময়দার মিশ্রণে ইস্ট ঢেলে দিয়ে ভালো করে মেশাতে হবে।একে একে ফেটানো ডিম সাদা তেল ভাল করে মিশিয়ে দুধ দিয়ে নরম করে মাখতে হবে। উপর থেকে তেল মাখিয়ে ঢাকা দিয়ে গরম জায়গায় অন্ততপক্ষে এক ঘণ্টা রেখে দিতে হবে।
- 5
ঘন্টা পর আরো একটু মেখে নিয়ে চৌকো করে বেলতে হবে। উপরে বাটার ব্রাশ করতে হবে।
- 6
এবার ব্রাউন সুগার ও দারুচিনি গুঁড়ো ছড়িয়ে ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দিতে হবে।
- 7
একদিক থেকে চেপে রোল করতে হবে। এবার এখান থেকে ছোট ছোট রোল কেটে নিতে হবে। বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে কিছু দূরত্বে সবগুলি সাজিয়ে দিতে হবে এবং 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 8
ওভেন 180 ডিগ্রীতে প্রিহিট করে বেকিং ট্রে ওভেনে দিয়ে 15 থেকে 20 মিনিট বেক করলেই রেডি ড্রাই ফ্রুট রোল।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (23)