চিকেন পোটলি মোমো (chicken potli momo recipe in Bengali))

Mahek Naaz @maheknaaz1006
চিকেন পোটলি মোমো (chicken potli momo recipe in Bengali))
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা তে তেল,নুন,বেকিং সোডা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
- 2
এরপর কড়া তে তেল গরম করে কুচি করে কাটা পেয়াজ কুচি দিন,অল্প রসুন কুচি দিন,হাল্কা আঁচে ভাজুন।তারপর চিকেন কিমা দিয়ে দিন, হাল্কা আঁচে ৫ মিনিট রান্না করুন
- 3
তারপর ওতে সয়াসস,টমেটো সস,নুন,গোলমরিচ গুড়ো,লংকা গুড়ো দিয়ে ভালো করে মিক্স করুন।অল্প ধনে পাতা দিন।
- 4
ময়দা র বড় লেচি কেটে বড় একটা রুটি বানিয়ে নিন।একটা ছোট বাটি দিয়ে গোল গোল করে কেটে নিন।
- 5
এবার চামচে করে চিকেনর পুর লুচির মাঝখানে রেখে চারপাশ দিয়ে ভালো করে মুড়ে দিন।
- 6
ছোট ছোট বল র মতো হবে
কড়াতে তেল গরম করে লাল লাল করে ভেজে নিন। - 7
তৈরি টেস্টি পোটলি মোমো।
- 8
গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14255823


















মন্তব্যগুলি (6)