সবজি ডাল (Sabji dal recipe in Bengali)

#গল্পকথা
#শীতকালীনসব্জী
শীতের সবরকম সবজি দিয়ে তৈরি এই ডাল যেমন সুস্বাদু তেমনই পুষ্টিদায়ক।
সবজি ডাল (Sabji dal recipe in Bengali)
#গল্পকথা
#শীতকালীনসব্জী
শীতের সবরকম সবজি দিয়ে তৈরি এই ডাল যেমন সুস্বাদু তেমনই পুষ্টিদায়ক।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সবজি গুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিতে হবে।
- 2
কড়াইতে পরিমান মতো সর্ষের তেল গরম করে ফুলকপি, আলু, গাজর, বিনস্ অল্প লবণ দিয়ে ভাজতে হবে।
- 3
হালকা ভাজা হলে ক্যাপ্সিকাম দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 4
কুকারে ডাল,সব সবজি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে 2 টো সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 5
কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, পাঁচফেরন, শুকনো লঙ্কা দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পিঁয়াজ হালকা ব্রাউন হয়ে এলে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 6
এবার সিদ্ধ করে রাখা ডাল আর সবজি,চিনি দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 7
নামানোর আগে ধনেপাতা কুচি আর ঘি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (12)