ড্রাই ফ্রুটস কেক (Dry fruits cake recipe in Bengali))

#CCC
মাঝে মাঝেই কোনো না কোনো কেক বানাতে থাকি কিন্তু ক্রিসমাস উপলক্ষ্যে কেক বানানোর মজাই আলাদা 🎄🎄
ড্রাই ফ্রুটস কেক (Dry fruits cake recipe in Bengali))
#CCC
মাঝে মাঝেই কোনো না কোনো কেক বানাতে থাকি কিন্তু ক্রিসমাস উপলক্ষ্যে কেক বানানোর মজাই আলাদা 🎄🎄
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে বাটার,রিফাইন্ড অয়েল ও পাউডার সুগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এরপর ওর মধ্যে ফাটানো ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
এরপর ওর মধ্যে ছাঁকনি এর সাহায্যে বেকিং পাউডার, বেকিং সোডা ও ময়দা ছেঁকে নিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে কাট ফোল্ড পদ্ধতিতে ড্রাই ফ্রুটস কুচি মিশিয়ে নিতে হবে।
- 4
এরপর বেকিং মোল্ডে বাটার ব্রাশ করে ময়দা ডাস্ট করে ব্যাটার ঢেলে উপর দিয়ে আরো কিছুটা ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে তৈরি করে নিতে হবে।
- 5
এরপর ডেকচি তে লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট প্রি হিট করে নিতে হবে।১০ মিনিট পর ঢাকনা খুলে বেকিং মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ঢেকে দিতে হবে।
- 6
৫০ মিনিট পর ঢাকনা খুলে একটা ছুরি ঢুকিয়ে বার করে দেখতে হবে যদি ছুরি পরিষ্কার আসে তবে বুঝতে হবে যে কেক হয়ে গেছে।এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে মোল্ড থেকে বার করে পরিবেশন করুন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (4)