চিকেন রোস বান (chicken rose bun recipe in Bengali)

চিকেন রোস বান (chicken rose bun recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ঈষদুষ্ণ গরম জলে ইস্ট এবং চিনি টা দিয়ে ভালো ভাবে গুলে ১০ মিনিট রাখতে হবে।
- 2
একটা বাটিতে ময়দা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, গুঁড়ো দুধ, সাদা তেল সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে।
- 3
এখন ওই ইস্ট মেশানো জল দিয়ে ময়দা টা মেখে একটা ডো তৈরি করতে হবে। একটা বাটিতে তেল মাখিয়ে ডো টাকে রেখে চাপা দিয়ে একটা গরম জায়গায় ২ ঘণ্টা রেখে দিতে হবে।
- 4
চিকেন এর পুর তৈরির জন্য কড়াইতে বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিতে হবে। পিয়াজ এবং রসুন টা নাড়াচাড়া করে তাতে ময়দা টা দিয়ে দিতে হবে।
- 5
তারপর সেদ্ধ করে স্রেড করা চিকেন টা যোগ করতে হবে। নুন, গোলমরিচ গুঁড়ো টা দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করতে হবে। দুধ টা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে।
- 6
একটু শুকনো হয়ে এলে কাঁচা লঙ্কা কুচি, অরিগ্যানো, ধনেপাতা কুচি দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। চিকেন এর পুর তৈরি।
- 7
২ ঘন্ট পরে ময়দা টা ফুলে ডবল হয়ে যাবে। এখন ডো টাকে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। ৫ টা সমান মাপের লেচি কেটে নিতে হবে ।
- 8
এক একটা লেচি গোল করে বেলে নিতে হবে। তারপর চারদিক থেকে সমান ভাবে কেটে নিতে হবে। মধেখানের ফাঁকা জায়গায় ২ চা চামচ চিকেনের পুর দিয়ে দিতে হবে।
- 9
প্রথমে দুটো বিপরীত দিক থেকে মুরে নিয়ে তারপর বাকি দুটো দিক ও মুরে নিয়ে গোলাপ এর আকার দিতে হবে।
- 10
একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে গোলাপ গুলো রেখে দুধ ব্রাশ করে ওপর থেকে সাদা তিল ও কালোজিরা ছড়িয়ে দিতে হবে।
- 11
১৬০° সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড মাইক্রোওভেনে ২৫-৩০ মিনিট এর জন্য বেক করে নিতে হবে। ওভেন থেকে নামিয়ে গরম অবস্থায় ওপর থেকে বাটার ব্রাশ করে দিতে হবে। তাহলে বান গুলো নরম থাকবে। সার্ভ করার জন্য তৈরি চিকেন রোস বান।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (7)