কড়াই চিকেন (kadai chiken recipe in bengali)

Padma Pal @cook_25175421
কড়াই চিকেন (kadai chiken recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর ফেটানো দই আর হলুদ দিয়ে ভালো করে মেখে কিছু সময় রেখে দিতে হবে।
- 2
কড়াই-এ তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা থেঁতো করে দেব। তারপর পেঁয়াজ কুচি, আর ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভাজবো।
- 3
আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো,ধনে গুঁড়ো,কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো।
- 4
তারপর টমেটো কুচি দিয়ে ম্যরিনট করা চিকেন দিয়ে ভালো করে কষাবো।স্বাদমতো মতো নুন দেব আর কাঁচা লঙ্কা চিরে দেব।
- 5
এরপর কষানো হয়ে গেলে চিকেন কড়াই মশলা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রাখতে হবে।
- 6
চিকেন সেদ্ধ হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14308619










মন্তব্যগুলি