মোজ্জারেলা চিজ স্টিক (Mozzarella cheese stick recipe in bengali)

Meghamala Sengupta @cook_15451570
মোজ্জারেলা চিজ স্টিক (Mozzarella cheese stick recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মোজ্জারেলা চিজ ব্লক ছুড়ি দিয়ে সরু সরু লম্বা টুকরো করে কেটে নিতে হবে।
- 2
একটি বাটিতে ডিম ফাটিয়ে তাতে নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 3
একটি প্লেটে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, পার্শলি দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 4
মোজ্জারেলা চিজ এর টুকরো একটি করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে।
- 5
ডিমের গোলা থেকে তুলে ময়দার মিশ্রনে গড়িয়ে নিয়ে আবার ডিমের গোলায় ডোবাতে হবে।
- 6
এরপর ব্রেড ক্রাম্বে ভালো করে গড়িয়ে ভালো করে কোট করে নিতে হবে।
- 7
সবকটি চিজের টুকরো এইভাবে তৈরি করে নিতে হবে।
- 8
কড়াইতে তেল গরম করে তাতে কোট করা চিজের টুকরো সব অল্প আঁচে লালচে করে ভেজে তুলে গরম গরম পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14326967











মন্তব্যগুলি (3)