কোপ্ত বিরিয়ানী (kofta Biryani recipe in Bengali)

কোপ্ত বিরিয়ানী (kofta Biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছোলার ডাল কে ১/২ ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর কুকারে ছোলার ডাল, পেয়াজকুচি,টমেটো কুচি,আদারসুন বাটা,ধনে পাতা,পুদিনা পাতা,নুন,লংকা গুড়ো,হলুদ গুড়ো,জিরা গুড়ো,গরম মসলা গুড়ো, ধনে গুড়ো, কাচা লংকা, সব এক সাথে দিয়ে ভালো করে নেড়ে ২টো সিটি দিয়ে দিন।তারপর বোনলেস চিকেন টা দিন, আরো ২ টো সিটি দিন।
- 2
চিকেন কে ঠান্ডা করে তারপর মিক্সারে পিষে নিন।
- 3
তারপর ছোট ছোট বল করে গরম তেলে লাল লাল করে ভেজে নিন।
- 4
চাল ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন ভাত যেন অর্ধেক সেদ্ধর থেকে একটু বেশি হয় কিন্তু যেন পুরো সেদ্ধ না হয়ে যায়। ভাত সেদ্ধ করার সময় জলে অল্প নুন, তেজপাতা, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং আধ চামচ লেবুর রস দিয়ে দেবেন। ভাত প্রয়োজনমতো সেদ্ধ হয়ে গেলে ভাত কে ঝড়িয়ে রাখুন।
- 5
কড়াতে অল্প তেল দিন, তারপর পেয়াজ, টমেটো, কাঁচা লংকা, শুকনো লংকা, দিয়ে হাল্কা ভেজে নিন।পেঁয়াজ, টমেটো,কাঁচা লংকা, শুকনো লংকা, আদারসুন সব মিক্সার এ দিয়ে পেস্ট বানিয়ে নিন।
- 6
একটা বড় হাঁড়িতে তেল দিন, তেল গরম হলে ওতে পেঁয়াজ পেস্ট টা দিয়ে ভালো করে নাড়ুন, সব গুড়ো মশলা দিন, ভাজা ভাজা হলে সব মশলা ও টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।অল্প জল দিন।তারপর ভেজে রাখা কোপ্তা গুলো দিয়ে দিন।
- 7
কোপ্তার জল একদম শুকিয়ে গেলে বিরিয়ানি মশলা, ভাজা পেঁয়াজ, ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিন তার ওপর সেদ্ধ করে রাখা ভাত টা দিন।
- 8
দুধে রং গুলে নিন।একটা পেঁয়াজ ভেজে রাখুন।
- 9
এরপর ভাতের ওপর ভেজে রাখা পেঁয়াজ, ধনেপাতা, জাফরান রঙ দুধে গুলে ছড়িয়ে দিন। ২ চামচ ঘি দিন।
- 10
তারপর হাঁড়ি র মুখ ভালোকরে বন্ধ করে হাল্কা আঁচে ৫ মিনিট দম দিন।
- 11
তৈরি কোপ্তা বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (2)