শাহি পনির (shahi paneer recipe in Bengali)

Mahek Naaz @maheknaaz1006
শাহি পনির (shahi paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনির কে ছোট ছোট করে কেটে নিন তারপর পনির কে হাল্কা লাল করে ভেজে তুলে রাখুন।
- 2
এবার প্যানে অল্প তেল দিন ওতে ছোট এলাচ,লবং, দারচিনি, পেঁয়াজ দিন হাল্কা ভাজুন,তারপর টমেটো দিন,আদারসুন বাটা দিন,কাচা লংকা,শুকনো লংকা,কাজু বাদাম দিয়ে ভাজুন এবার ভাজা টা কে ঠান্ডা করে পিষে পেস্ট বানিয়ে নিন।
- 3
তারপর প্যানে মাখন দিন, ওতে তেজপাতা,১ টা শুকনো লংকা দিন তারপর পেস্ট টা দিয়ে ভাজুন
হাল্কা আচে রান্না করবেন
তারপর কাশ্মীরিলংকা গুঁড়ো,দই,গরম মশলা গুড়ো,নুন, কসুরি মেথি দিয়ে ভালো করে কষুন। - 4
অল্প জল দিন,ফুটে উঠলে ক্রিম দিয়ে মিক্স করুন, এরপর পনির র টুকরো গুলো দিয়ে দিন
অল্প গ্রেভি থাকবে ধনে পাতা কুচি দিয়ে দিন। - 5
তৈরি শাহি পনির। রুটি, পরটা, রাইসের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14369917












মন্তব্যগুলি (10)