শাহী পনির(shahi paneer recipe in Bengali)

Srabani Roy @srabani1829
শাহী পনির(shahi paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে তেল গরম করে গোটা জিরে,দারুচিনি,এলাচ, লবঙ্গ হালকা ভেজে ওতে পেঁয়াজ কুচি,আদা রসুন বাটা,টমেটো কুচি,কাজুবাদাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 2
এরপর ওতে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,নুন,ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 3
কষানো মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে
- 4
কড়াইতে বাটার ও তেল গরম করে ওতে কাঁচা লঙ্কা কুচি,আদা র জুলিয়ান ভালো করে সতে করে ওতে পনিরের টুকরো গুলো দিয়ে দুপিঠ লাল করে ভেজে নিতে হবে
- 5
ভাজা হলে ওতে পেস্ট করে মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে কিছুটা কষা হলে ওতে ফ্রেশ ক্রিম দিয়ে আঁচ কমিয়ে কষে নিতে হবে
- 6
দুমিনিট ঢেকে দিতে হবে নামানোর আগে ধনেপাতা কুচি,কাসুরি মেথি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14391500














মন্তব্যগুলি (14)