দুধ পুলি (Dudh Puli recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে নারকেল কোরা, এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে।
- 2
এবার কড়াইতে লবণ জল গরম করে তাতে সুজি দিয়ে অনবরত নাড়তে হবে। যখন সুজি টা দলা পাকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে।
- 3
একটু ঠাণ্ডা হলে হাতে একটু ঘি বুলিয়ে ভালো করে মুধে নিয়ে সেটা থেকে ছোট ছোট লেচি কেটে একটু মোটা গোল করে বেলে নিতে হবে।
- 4
এবার বেলে রাখা লেচির মধ্যে অল্প অল্প করে নারকেলের পুর ভরে মুড়ে দিতে হবে। এইভাবে সবকটা পুলি বানিয়ে নিয়ে গরম তেলে হালকা ভেজে তুলে নিতে হবে।
- 5
এবার হাঁড়িতে দুধ আর এলাচ দিয়ে ফোটাতে হবে যতক্ষন না ফুটে ঘনো হয়ে হয়ে আসছে।
- 6
দুধ ঘনো হয়ে এলে তাতে পুলি আর গুঁড়ের বাতাসা দিয়ে 10 মিনিট মতো ফোটাতে হবে।
- 7
10 মিনিট পরে নামিয়ে নিতে হবে। ঠাণ্ডা হলে পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14417297




মন্তব্যগুলি (4)