চিংড়ির বাটি চচ্চড়ি (chingrir bati chorchori recipe in Bengali)

চিংড়ির বাটি চচ্চড়ি (chingrir bati chorchori recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত উপকরণ গুলো একসঙ্গে করে নিলাম। পরিবেশনের জন্য একটা শসা নিলাম। সবজিগুলোকে টুকরো অথবা কুচি করে নিলাম।
- 2
একটা পাত্রে সমস্ত উপকরণ এবং চিংড়ি মাছ একসঙ্গে মিশিয়ে ১০-১২ মিনিট ম্যারিনেট করে রাখলাম। একটা মাইক্রোওয়েভ পাত্রে আলুর টুকরোগুলোকে নিয়ে, সামান্য পরিমাণে জল নুন আর হলুদ অল্প মিশিয়ে, মাইক্রোওয়েভে হাই পাওয়ার লেভেলে, ২ মিনিট মাইক্রো করলাম।
- 3
এবার ম্যারিনেট করা চিংড়ি মাছের মধ্যে আলুগুলো মিশিয়ে নিয়ে, সামান্য জল আবারো মিশিয়ে নিয়ে ঢাকনা সমেত, মাইক্রোওয়েভে হাই পাওয়ার লেভেল এ ১০ মিনিট মতন রান্না করতে হবে।
- 4
এরপর বের করে নিয়ে ঢাকনা খুলে, চামচের সাহায্যে নেড়ে নিয়ে, চিংড়ি মাছ সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি সেদ্ধ না হয় তাহলে সামান্য জল মিশিয়ে ২-৪ মিনিট আরো মাইক্রো করতে হবে।
- 5
রান্না শেষ হলে পরিবেশন করতে হবে গরমাগরম ভাত, রুটি অথবা পরোটার সাথে ।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (7)