পনির বাটার মাসালা (Paneer butter masala recipe in Bengali)

পনির বাটার মাসালা (Paneer butter masala recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে প্রথমে এক চামচ রিফাইন ওয়েল দিলাম, তারপরে বাটার দিয়ে দিলাম। এবার তাতে গোটা জিরে গোটা গরম মসলা ফোড়ন দিলাম। এবার তাতে পেঁয়াজ আদা রসুন টমেটো শব্দ ডুমডুম করে কেটে দিয়ে দিলাম। 2 মিনিটে ভেজে নিলাম
- 2
এবারে একে একে গুঁড়ো মসলা গুলো সব দিলাম তারপরে ভাল করে কষিয়ে নিলাম। এবার মশলাটা কে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটেনিলাম
- 3
এবার কড়াইতে এক চামচ রিফাইন অয়েল দিলাম এবং বাটার টা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর বেটা দেখা মশলা টা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর তাতে দু'কাপ গরম জল দিলাম এবং ভালো করে ফুটিয়ে নিলাম।
- 4
আমি পনির গুলোকে কেটে গরম জলে 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। এখন ওই মসলার মধ্যে পনিরটা দিয়ে দিলাম। তারপরে ভাল করে 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবার তাতে আমুল ফ্রেশ ক্রিম দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে এলাম। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা। এবার একটি পাত্রে পনির বাটার মশলা নিয়ে তার উপরে সামান্য ক্রিম এবং সামান্য গ্রেট করা পনির দিয়ে পরিবেশন করুন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (3)