পনির বিরিয়ানী (Peneer biriyani recipe in Bengali)

পনির বিরিয়ানী (Peneer biriyani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল টাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে 1 টি তেজপাতা, 3 টি এলাচ, 4 টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 1/2 চা চামচ সা জিরা, 1 টেবিল চামচ লেবুর রস ও 1 টেবিল চামচ করে চিনি ও নুন দিয়ে জল ফুটে এলে তাতে চালটা দিয়ে 80 শতাংশ সিদ্ধ করে নিতে হবে।
- 2
এরপরে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এবং একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা এবং একটু ভেজে নিতে হবে।এরপরে সমস্ত গুঁড়ো মসলা দিয়ে দিতে হবে এবং কষিয়ে নিতে হবে ভালো করে।
- 3
এরপরে কষানো মসলার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা এবং এক মিনিট একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ফেটিয়ে নেওয়া টক দই এবং ভাল করে মিশিয়ে নিন এরপর পরিমাণমতো লবণ এবং চিনি দিয়ে মসলা টাকে আরও এক মিনিট কষিয়ে নিতে হবে।
- 4
এরপরে আগে থেকে ভেজে রাখা পনির এবং আলুর টুকরো গুলো দিয়ে দিতে হবে দুমিনিট কষানোর পরে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। পনিরের গ্রেভিটা এখন বিরিয়ানির জন্য রেডি।
- 5
বিরিয়ানির জন্য দুধের মধ্যে কেওড়া জল, গোলাপজল,মিঠা আতর এবং এক চিমটি ইয়েলো ফুড কালার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।
এবারে বিরিয়ানি টাকে অ্যাসেম্বল করার জন্য একটা পাত্রের নিচে 1 টেবিল চামচ ঘি এবং পনিরের গ্রেভির অর্ধেক পরিমাণ দিয়ে দিতে হবে তার ওপরে একে একে ভাত আলু, পনিরের টুকরো, বেরেস্তা বিরিয়ানি মসলা, ঘি, এবং এক চামচ দুধের মিশ্রণ দিয়ে দিতে হবে। আবারো একইভাবে ভাতের উপর সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে নিতে হবে। - 6
সবার ওপরে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা বেরেস্তা এবং দুধের মিশ্রণ। এবারে পাত্রীর মুখটা ভালো করে সিল করে কুড়ি মিনিটের জন্য একটা তার ওপরে বসিয়ে দমে দিয়েছি।
- 7
ব্যাস কুড়ি মিনিট পরে দম থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে বিরিয়ানি টাকে সার্ভ করে দিয়েছি। ব্যস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার পনির বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি