কাঁচকলার কোফতা(Kachkolar Kofta Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কাঁচকলা আর ১ টা আলু সেদ্ধ করে কাঁচকলার খোসা ছাড়িয়ে তাতে লবণ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা, পেঁয়াজকুচি আর বেসন একসঙ্গে মেখে গোল গোল বল বানিয়ে নিতে হবে।তারপর কড়াইতে তেল দিয়ে কাঁচকলার বলগুলোকে ভেজে তুলে রাখতে হবে।
- 2
এবারে কড়াইতে তেল দিয়ে তাতে আলুগুলো ডুমো ডুমো করে কেটে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। তারপর আবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মসলা, গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজবাটা, টমেটো পেস্ট আর আদাবাটা দিতে হবে। আর দিতে হবে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো আর স্বাদমতো লবণ। সব দিয়ে ভালো করে ২/৩ মিনিট কষিয়ে নিতে হবে।
- 3
ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে পরিমান মতো জল দিতে হবে। ৫/৬ মিনিট পর যখন আলুগুলো সেদ্ধ হয়ে আসবে তখন কাঁচকলার বড়াগুলো কড়াইতে দিয়ে মিনিট দুয়েক রান্না করে নামাবার আগে গুঁড়োগরমমসলা দিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- গার্লিক ব্রেড (garlic Bread recipe in Bengali)
- চিকেন কোপ্তা কারি (chicken kofta kari recipe in Bengali)
- গার্লিক ব্রেড ( garlic bread recipe in bengali )
- বেবিকর্ণ ইন মেয়ো উস্টারশায়ার সস(baby corn in mayo Worcestershire sauce recipe in Bengali)
- মাশরুম স্পিনাচ স্যুপ (mushroom spinach recipe in Bengali)












মন্তব্যগুলি (11)