চিকেন ভেজিটেবল স্যুপ (chicken vegetable soup recipe in Bengali)

Priya Karmakar ( Rachayita) @Rachayita_Karmakar
চিকেন ভেজিটেবল স্যুপ (chicken vegetable soup recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গাজর বিন্সও ক্যাপ্সিকাম কেটে টুকরো করে নিয়ে ধুয়ে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে কুচনো সবজি গুলো ভালো করে ভেজে নিতে হবে।
- 3
সবজি ভেজে নিয়ে একটা ডিম অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে
- 4
অন্যদিকে চিকেন সেদ্ধ করতে দিতে হবে নুন আর অল্প তেল দিয়ে, জলটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম কারণ এই চিকেন সেদ্ধ জল দিয়ে আমি সুপ টা বানিয়েছি। এরপর চিকেন গুলো তুলে নিয়ে হাতে করে এরকম টুকরো করে নিয়েছি।
- 5
কড়াইতে ভাজা সবজি আর ভাজা ডিমের কুচি গুলোর মধ্যে টুকরো করা সেদ্ধ চিকেন গুলো দিয়ে অল্প নুন আর ম্যাগী মসলা দিয়ে আরো একটু নেড়ে নিয়ে সেদ্ধ করার জলটা সবজির মধ্যে দিয়ে স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফুটতে দিয়েছিলাম। এরপর ২০মিনিট পর নামিয়ে গরম গরম চিকেন ভেজিটেবল সুপ খেয়েছি শীতের সন্ধ্যায়।
Keywords
Similar Recipes
More Recipes
- গার্লিক ব্রেড (garlic Bread recipe in Bengali)
- চিকেন কোপ্তা কারি (chicken kofta kari recipe in Bengali)
- গার্লিক ব্রেড ( garlic bread recipe in bengali )
- বেবিকর্ণ ইন মেয়ো উস্টারশায়ার সস(baby corn in mayo Worcestershire sauce recipe in Bengali)
- মাশরুম স্পিনাচ স্যুপ (mushroom spinach recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14515603












মন্তব্যগুলি