ফুলকপির সিঙ্গাড়া (Cauliflower Samosa Recipe in Bengali)

ফুলকপির সিঙ্গাড়া (Cauliflower Samosa Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা টে ঘি, নুন, কালো জিরে দিয়ে একটা ডো মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি আধ ঘন্টার জন্য।
- 2
পুরের জন্য পরিমাণ মতন বাদাম ভেজে নিয়েছি।
- 3
এবার একসাথে আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, চাট মশলা সব কিছু মিশিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি।
- 4
কড়াইতে তেল দিয়ে হিং, শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ওই পেস্ট টা মিশিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আলু, ফুলকপি, কড়াইশুটি সেদ্ধ দিয়ে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।
- 5
কসুরি মেথি, ভাজা মশলা ও বাদাম ভাজা মিশিয়ে একটু খনতি দিয়ে চিপে চিপে ভালো ভাবে নেড়ে চেড়ে নিয়েছি।
- 6
লেচি গুলো বেলে নিয়ে একদিকে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে ওপর দিক টা মুড়ে নিয়েছি। ওপরের দিকে জল দিয়ে দুই কোন মুড়ে খিলির মতন আকার করে ভেতরে পুর ভরে ভালো ভাবে মাথাটা আটকে দেওয়া হয়েছে।
- 7
এইভাবে সবগুলো গড়ে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিয়ে গরম গরম সস দিয়ে সার্ভ করেছি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (5)