লাউ খোসা ইলিশ মাছের ল্যাজা দিয়ে ভাজি (lau khosa illish macher lyaja bhaji recipe in Bengali)

লাউ খোসা ইলিশ মাছের ল্যাজা দিয়ে ভাজি (lau khosa illish macher lyaja bhaji recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
লাউ এর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে।
- 2
ইলিশ মাছের ল্যাজা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। তবে আমার ঘরে আগের দিনের ইলিশ ল্যাজা ভেজে রাখা ছিল। তাই আমি ভাজা মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি
- 3
আপনারা যদি কাঁচা মাছ সিদ্ধ করে নেন তাহলে ঐ মাছ সিদ্ধ জলটা ফেলবেন না। ঐ জলেই লাউ খোসা সিদ্ধ করে নিতে হবে। তবে আমি যেহেতু ভাজা মাছ নিয়েছি তাই লাউ খোসা নরম্যাল জলেই সিদ্ধ করে ছি।সামান্য নুন দিয়ে। জল টা এমন পরিমাণে দিতে হবে যাতে লাউ খোসা নরম হবে আর জল ও শুকনো হবে।
- 4
এবার প্যানে এক চামচ সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ছাড়িয়ে রাখা মাছ দিয়ে ছি।
- 5
মাছ একটু ভাজা ভাজা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রাখা লাউ খোসা দিয়ে নাড়াচাড়া করে এক চামচ সরষের তেল ও অল্প নুন, হলুদের গুঁড়োদিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে দারুণ লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
- ফ্রুট কাস্টার্ড(Fruit custard recipe in Bengali)
- মটন বিরিয়ানি(Mutton Biryani recipe in bengali)
- পটল চিংড়ি(potol chingri recipe in Bengali)
- চিংড়ি মাসরুম সাসলিক স্টিক (Chingri mushroom shashlik Stick recipe in Bengali)
- ষ্টর ফ্রায়েড চিলি গার্লিক পেরি পেরি প্রন(stir fried chilli garlic prawn recipe in Bengali)













মন্তব্যগুলি