রাজমা মশলা (Rajma masala recipe in Bengali)

Richa Das Pal @Richa
রাজমা মশলা (Rajma masala recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কেটে রাখা পেঁয়াজ,আদা,রসুন ও টমেটো একসাথে ব্লেন্ডারে বেটে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষন না কাঁচা গন্ধ চলে যায়।
- 3
এরপর ওর মধ্যে স্বাদমতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও বিরিয়ানি মশলা দিয়ে ভালো কষাতে হবে যতক্ষন না মশলা থেকে তেল ছেড়ে আসছে।
- 4
মশলা থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর ওর মধ্যে হাফ কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষন পর ঢাকনা খুলে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14539978












মন্তব্যগুলি (6)