সিঙ্গাড়া (singara recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পুরের তরকারি করে নিলাম। প্রথমে আলু ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিলাম। তারপর সাদা তেল কড়ায় দিয়ে তেল গরম হলে কালো জিরে আর কুচানো কাঁচা লঙ্কা দিলাম। এবার কুচানো আলু গুলো দিলাম, তারপর হলুদ আর লবণ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম
এবার জল দিয়ে ঢাকা দিলাম। কিছুক্ষন পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। জল টেনে এলে কাঁচা বাদাম আর চিনি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মাখা মাখা করে নিলাম আলুর পুর টা। - 2
এবার ময়দা
সাদা তেল, নুন, চিনি, আর কালো জিরে দিয়ে ভালো করে ময়ান করে নিয়ে জল দিয়ে মেখে নিলাম। তারপর লেচি করে নিলাম, একটা লেচি বেলে নিয়ে ছুরি দিয়ে কেটে দুটো সিঙ্গারা খন্ড হবে।
- 3
এবার এক খন্ড নিয়ে তিন কোনা ভাজ করে তাতে পুর ভরে দিলাম, এবং পুর ভরার পর ভেতর দিকের ওপরের দিকে একটু হাতে জল নিয়ে লাগিয়ে সিঙ্গারার মুখটা বন্ধ করে দিলাম। এই ভাবে এক এক করে সিঙ্গাড়া বানিয়ে নিলাম।
- 4
এবার উননে কড়াই বসিয়ে সাদা তেল গরম হতে দিলাম। সাদা তেল গরম হলে এক এক করে সিঙ্গাড়া ছেড়ে দিলাম। উননের আঁচ কমিয়ে ভাজতে হবে। বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে এলে ঝাঁজরি দিয়ে ছেঁকে তুলে একটা পাত্রে রাখলাম। ব্যাস হয়ে গেল মুখরোচক সিঙ্গাড়া।
- 5
এবার প্লেটে সুন্দর ভাবে সাজিয়ে অবশ্যই তার সঙ্গে চা দিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
- ভাপা পুলি পিঠে (bhapa puli pithe recipe in Bengali)
- রসমাধুরী পিঠে (Rosomadhuree Pithe Recipe in Bengali)
- ধাবা স্টাইল দম আলু (dhaba style dum aloo recipe in Bengali)
- কাঁচা হলুদ স্টাফ বীটরুট পাটিসাপ্টা (kancha holud stuffed beetroot patisapta recipe in Bengali)
- অরেঞ্জ পাটিসাপ্টা (orange patisapta recipe in Bengali)










মন্তব্যগুলি