এগ চিকেন রোল (egg chicken roll recipe in bengali)

এগ চিকেন রোল (egg chicken roll recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দার সাথে পরিমাণ মতো লবণ,চিনি আর সাদা তেল দিয়ে ভালো ভাবে ময়াম দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে।
- 2
প্যানে পরিমাণ বুঝে তেল গরম করে, চিকেনের টুকরো গুলো পেঁয়াজ ও টমেটো কুচি, আদা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।
- 3
গাজর,ক্যাপ্সিকাম,বাঁধাকপি, টমেটো, কাচালঙ্কা কুচি,পেঁয়াজ কুচি সব সবজি গুলো স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভেজে ওর সাথে সোয়া সস মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 4
এখন ময়দা মাখা থেকে লেচি কেটে, পাতলা রুটির মতো বেলে দুই পাশে হালকা সেঁকে নিতে হবে সব রুটি গুলো।
- 5
এখন ডিমের মধ্যে এক চিমটি লবণ দিয়ে ভালো ভাবে ফেটিয়ে, তাওয়ার ওপর ১ চা চামচ সাদা তেল গরম করে ওর মধ্যে ডিম দিয়ে ওর ওপর সেঁকা রুটি দিয়ে ভালো ভাবে দুপাশ ভেজে নিতে হবে।
- 6
এখন এই রুটির ওপর মাংস আর সবজির পুর দিয়ে ওর ওপর টমেটো সস,গোলমরিচের গুড়ো, কাচা পেঁয়াজ কুচি ও শসা কুচি দিয়ে, রোলের আকারে বানিয়ে নীচে কাগজ লাগিয়ে দিলেই তৈরি এগ চিকেন রোল।
Keywords
Similar Recipes
More Recipes
- ভাপা পুলি পিঠে (bhapa puli pithe recipe in Bengali)
- রসমাধুরী পিঠে (Rosomadhuree Pithe Recipe in Bengali)
- কাঁচা হলুদ স্টাফ বীটরুট পাটিসাপ্টা (kancha holud stuffed beetroot patisapta recipe in Bengali)
- অরেঞ্জ পাটিসাপ্টা (orange patisapta recipe in Bengali)
- ধাবা স্টাইল দম আলু (dhaba style dum aloo recipe in Bengali)












মন্তব্যগুলি