শীতের খিচুড়ি(sheeter khichuri recipe in Bengali)

শীতের খিচুড়ি(sheeter khichuri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এসব জিনিস গুলো সাজিয়ে গুছিয়ে নিতে হবে
- 2
গোবিন্দভোগ চাল ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে
- 3
এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে মুগ ডাল কে হালকা লাল করে ভেজে নিতে হবে
- 4
মুগ ডাল হালকা লাল ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে
- 5
এবার চাল আর ডাল একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে একসাথে
- 6
এদিকে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা বেটে নিতে হবে
- 7
এবার গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে জল গরম বসালাম
- 8
জলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোবিন্দভোগ চাল ভাজা মুগ ডাল দিয়ে প্রেসার কুকার সিটি দিয়ে বসিয়ে নিলাম
- 9
প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেলে সাথে সাথে অফ করে দিতে হবে গ্যাস টাকে
- 10
এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি, ও 4 চা চামচ সাদা তেল দিতে হবে
- 11
এবার ওই ঘি গরম হয়ে গেলে তার মধ্যে লাল শুকনো লঙ্কা ও গোটা সাদা জিরে দিয়ে দিতে হবে
- 12
এবার ঐ তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা গুঁড়ো সাদা জিরে হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিতে
- 13
এবার মশলাটা কষানো হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা চাল ডাল মধ্যে দিয়ে প্রেসার কুকার টা আবার গ্যাসের মধ্যে বসিয়ে নিতে হবে
- 14
গ্যাসের আগুন টা 8 মিনিট কমিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে, তার পর ঢাকনা খুলে দেখা যাবে খিচুড়িটা হয়ে গেছে
- 15
আমি এবার গরম গরম খিচুড়ি বেগুন ভাজা, বেগুনি, বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি, ঘী, পাপড় ভাজা, দিয়ে পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes
- ভাপা পুলি পিঠে (bhapa puli pithe recipe in Bengali)
- রসমাধুরী পিঠে (Rosomadhuree Pithe Recipe in Bengali)
- ধাবা স্টাইল দম আলু (dhaba style dum aloo recipe in Bengali)
- কাঁচা হলুদ স্টাফ বীটরুট পাটিসাপ্টা (kancha holud stuffed beetroot patisapta recipe in Bengali)
- অরেঞ্জ পাটিসাপ্টা (orange patisapta recipe in Bengali)


























মন্তব্যগুলি