চিকেন সমোসা(Chicken samosa recipe in Bengali)

চিকেন সমোসা(Chicken samosa recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে ।ময়দার মধ্যে ১/২ চা চামচ নুন ও পরিমাণ মতো তেল দিয়ে ময়াম দিতে হবে।এরপর অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে ঢেকে রেখে দিতে হবে
- 2
কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিতে হবে।রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আদা কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে একবার নেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে
- 3
পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে একে একে চিকেন,জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,হলুদ,গরমমশলা গুঁড়ো,স্বাদ মতো নুন ও চিনি দিয়ে নেড়েচেড়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে
- 4
চিকেনের পুরটা ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে।ময়দার ডোটা আবার একবার ভালো করে ডলে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে
- 5
ময়দার লেচি থেকে পাতলা লুচির মতো বেলে নিয়ে ছুরি দিয়ে লুচির মাঝখান থেকে দুটো ভাগ করে নিতে হবে ।এরপর একটা করে টুকরো নিয়ে পছন্দ মতো সমোসার খোল বানিয়ে নিতে হবে
- 6
এরপর সমোসার খোলের মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর ভরে মুখটা ভালো করে চেপে বন্ধ করতে হবে ভাজার সময় যেন খুলে না যায় ।এইভাবে সবগুলো সমোসা বানিয়ে নিতে হবে
- 7
কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গরম তেলের মধ্যে সমোসা গুলো দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে দুটো দিক সোনালী করে ভাজতে হবে
- 8
সবগুলো সমোসা ভাজা হয়ে গেলে সস বা চাটনির সাথে পরিবেশন করতে হবে গরম গরম চিকেন সমোসা
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (13)