লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)

Sarmi Sarmi @7974_2009SSK
লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে লাউ কুচি করে নিতে হবে। চিংড়ি মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে তেজপাতা,শুকনো লঙ্কা ও গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে লাউ টা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়তে হবে।জল বের হবে একটু।জল শুকিয়ে এলে লবণ, হলুদ,সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।ঢাকা দিয়ে দিতে হবে।
- 3
এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।ঢাকা খুলে নারকেল কোরা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরী লাউ চিংড়ি।
- 4
ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করুন লাউ চিংড়ি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14547710











মন্তব্যগুলি (8)