শাওয়ার্মা রোল (shawarma roll recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা,নুন,বেকিং সোডা, পাউডার,দই দিয়ে ময়দা মেখে একটু তেল দিয়ে মাখিয়ে 4 ঘণ্টার মত রেখে দিতে হবে।
- 2
এরপর চিকেনের মধ্যে নুন,গোলমরিচ গুঁড়ো আর সব রকম সস দিয়ে ম্যারিনেট করে প্যানে একটু তেল ব্রাশ করে চিকেন ভালো করে ভেজে নিতে হবে।
- 3
এরপর পেয়াজ, ক্যাপ্সিকাম লম্বা করে কেটে নিয়ে একটু নুন, গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিতে হবে
- 4
মায়নিসের সাথে একটু গড়লিক সস,টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর ময়দা থেকে লেচি কেটে রুটির মতো বেলে নিয়ে তাওয়াতে 2 পিঠ সেঁকে নিতে হবে।
- 6
এরপর রুটির মধ্যে প্রথমে মায়নিস দিয়ে তারপর চিকেন,সবজি,কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে 2 দিক থেকে ঢেকে মধ্যে একটি টুথপিক দিয়ে আটকে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14553692


















মন্তব্যগুলি (5)