মিনি পিজ্জা(mini pizza recipe in bengali)

Suranya Lahiri Das @cook_25623034
মিনি পিজ্জা(mini pizza recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দার সাথে সাদা তেল,টকদই, বেকিং সোডা,বেকিং পাউডার, লবণ ও চিনি দিয়ে ভালো ভাবে ময়াম দিয়ে,অল্প করে দুধ দিয়ে মেখে ৩-৪ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
এখন রুটির থেকে ছোট সাইজের বেলে,কাটা চামচ দিয়ে পুরো রুটির মধ্যে ফুটো করে দুই পাশে হালকা সেঁকে নিতে হবে।
- 3
এখন চিকেনের টুকরো গুলো আদা, রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে।সবজি গুলোকে ১ চা চামচ সাদা তেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা সাতলে নিয়েছি প্যানে।
- 4
এখন রুটির ওপর টমেটো সস,গ্রেটেড চিজ আর সবজি গুলো দিয়ে ওপর থেকে চিলি ফ্লেকস্ ছিটিয়ে, অল্প আঁচে ৫-৬ মিনিট করে ঢাকা দিয়ে সেঁকে নিতে হবে।এই সময় অল্প করে বাটার দিয়েছি সাইড থেকে।খুব সহজে তৈরি হয়ে গেলো মিনি পিজ্জা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14571891










মন্তব্যগুলি (4)