হাঁসের ডিম কষা (hanser dim kosha recipe in Bengali)

হাঁসের ডিম কষা (hanser dim kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব উপকরণ একসঙ্গে করে নিতে হবে
- 2
এবার ডিম আর আলু কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে
- 3
সেদ্ধ করা আলু আর ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিতে হবে
- 4
গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে একটি সাদা তেল দিয়ে সাদা তেল গরম হয়ে গেলে আলু ও ডিম হালকা লাল করে ভেজে নিতে হবে
- 5
গ্যাসের স্পিড কমিয়ে দিএআলু ও ডিম তুলে নিতে হবে একটা পাত্রে তারপর গরম তেলের মধ্যে গোটা গরম মসলা লবঙ্গ দারচিনি ছোট এলাচ দিয়ে দিতে হবে
- 6
আলাদা করে বেঁধে রাখা আদা পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 7
আদা পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেলে, তার মধ্যে এক চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 8
সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ও ডিম দিয়ে দিতে হবে
- 9
সব মসলার সাথে আলু আর ডিম ভালোভাবে কষানো হয়ে গেলে একটু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব
- 10
যখন দেখব ভালোভাবে আলু আর ডিম মাখা মাখা হয়ে গেছে তখন কড়াই থেকে নামিয়ে নতুন
- 11
সুন্দরভাবে একটা প্লেটে পরিবেশন করে গরম গরম ভাতের সাথে দিয়ে দেবো
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি