চিলি ফুলকপি(Chilli Cauliflower recipe in bengali)
#GA4#Week24
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করে একটু ২/৩ মিনিট ভাপিয়ে নিতে হবে। একটা পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, লবণ, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গোলমরিচগুঁড়ো আর ১ টেবিল চামচ সয়াসস দিয়ে একটা ব্যাটার তৈরি করে তাতে ফুলকপি ডিপ করে ফ্রাই করে নিতে হবে।
- 2
এবারে প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে প্যানে দিতে হবে। আর দিতে হবে রসুনকুচি আর লঙ্কাকুচি।কিছুক্ষন নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপ্সিকাম দিয়ে দিতে হবে। তারপর আদাও রসুন বাটা, লবণ, হলুদগুঁড়ো আর জলে ১ চা চামচ লঙ্কাগুঁড়ো গুলে সেটাও দিয়ে ২/৩ মিনিট কষিয়ে নিতে হবে।
- 3
তারপর দিতে হবে ভিনিগার, টমেটো সস, সয়াসস আর চিলি সস। আর দিতে হবে ভেজে রাখা ফুলকপি।সব দিয়ে আরো কিছুক্ষন কষিয়ে একটু জল দিতে হবে। ৫/৬ মিনিট পর জল কমে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14660722










মন্তব্যগুলি (7)