রসগোল্লা(Rasgulla recipe in Bengali)
#ফ্রেব্রুয়ারি৫
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই দুধ জালে বসাতে হবে।দুধ ফুটে উঠলে 2 তেজ পাতা দিতে হবে
- 2
এবার ভিনিগারের সথে সমোপরিমান জল দিয়ে ছানা কেটে নিতে হবে।
- 3
ছানার জল ঝরিয়ে ছেকে নিতে হবে।আবার জল দিয়ে ছানা ধুয়ে নিতে হবে। যাতে ছানার টক ভাব চলে যায়।এবার একটা পাতলা নাকরায় ছানা বেধে 2 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে,যাতে ছানার জল ঝরে যায়।
- 4
2 ঘন্টাপরে ছানার পুটলি খুলে একটা প্লেটে নিয়ে এরারুট মিশিয়ে খুব ভালো কেরে হাতের তালু দিয়ে 5,7 মিনিট ধরে ডলে নিতে হবে।
- 5
এবার ছোট ছোট নেচি কেটে গোল্লা করে নিতে হবে।
- 6
প্রত্যেকটা গোলায় একটা করে নকুনদানা ভরে আবার ভালো করে গোল করে নিতে হবে।
- 7
এবার 1/2 লিটার জলে চিনি দিয়ে জল ফুটে উঠলে,এলাচ থেতো করে রসে দিয়ে বেশ কিছুখন ফুটিয়ে রস করে নিতে হবে।
- 8
এবার ফুটোন্ত রসে,গোল্লা গুলো দিয়ে ঢাকা চাপা দিতে হবে।
- 9
10 মিনিট উচু আঁচে ঢাকা চাপা দিয়ে হওয়ার পর একটু নেরে দিয়ে,আবার ঢাকা চাপাদিয়ে 5 মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে।তৈরি হলো রসগোল্লা।
- 10
এবার ঠান্ডা করে পরিবেশন করুণ
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (6)