ডাঁটা বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল (Data begun diye katla machher jhol recipe in bengali)

Rajeka Begam @cook_24974251
ডাঁটা বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল (Data begun diye katla machher jhol recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।
- 2
আলু ডাটা বেগুন সব কেটে নিতে হবে।রসুন ছাড়িয়ে নিতে হবে।সব মশলা এক জায়গায় করে নিতে হবে।
- 3
কড়াইয়ে তেল দিয়ে বড়ি হালকা করে ভেজে তুলে নিতে হবে।ওই তেলে পিয়াঁজ কুঁচি দিতে হবে।
- 4
পিয়াঁজ হালকা লাল হলে তাতে বেগুন আলু ডাঁটা দিতে হবে।সবজি ভাজা হলে সব গুঁড়ো মশলা দিতে হবে।
- 5
মশলা কষিয়ে জল দিয়ে ঢাকা দিতে হবে।জল ফুটে উঠলে এবং সব সবজি সেদ্ধ হয়ে গেলে বড়ি দিতে হবে ।
- 6
বড়ি দিয়ে ফুটে উঠলে পরিমান মতো ঝোল রেখে ভাজা মাছ গুলো দিতে হবে।
- 7
তারপর ঝোল মতো রেখে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14682335

















মন্তব্যগুলি