সজনে বড়ির শুক্তো (sajne borir shukto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপকরণ গুছিয়ে নিলাম।
- 2
কড়াইতে তেল গরম করে উচ্ছে বড়ি, সজনে ডাঁটা ভেজে তুলে নিলাম। বাকি তেলে তেজপাতা,সরষে, রাঁধুনি, মেথি ফোড়ন দিলাম।
- 3
ফোড়ন এর সুগন্ধ বেরোলে, কাঁচা সবজি ঢেলে দিলাম । পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে নেড়ে একটু ঢেকে দিলাম । সবজি মজে গেলে তাতে আদা বাটা, সরষে বাটা দিয়ে দিলাম । এবার সজনে ডাটা, উচ্ছে ভাজা টা দিয়ে নেড়ে জল দিলাম । এবার বরি টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু চিনি আর দুধ মিশিয়ে দিলাম, ঝোল একটু ঘন হলে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলাম,সজনে বড়ির সূক্ত ।
- 4
একটা বাটিতে ঢেলে পরিবেশন করলাম, প্রথম পাতে ভীষণ উপদেয় এই শুক্তো টি ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14684338














মন্তব্যগুলি