রাজস্থানী মালাই ঘেভরই(Rajasthani malai ghewar recipe in Bengali)

#GA4
#week25
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি "রাজস্থানি" বেছে নিয়েছি, মিষ্টি আমার ভীষণ প্রিয় , মিষ্টি খেতে যেমন ভালোবাসি তেমনি বানাতেও, তাই এবার আমি তৈরি করেছি রাজস্থানের একটি বিখ্যাত মিষ্টি "ঘেভর " তাতে মালাই এড করে একটা অতুলনীয় এবং সুস্বাদু করে তুলেছি।। রেসিপি টি কি ভাবে বানিয়েছি তার রেসিপি তোমাদের জন্য থাকল, সকলেই চেষ্টা করো বানাতে এবং জানিও কেমন লাগল।
রাজস্থানী মালাই ঘেভরই(Rajasthani malai ghewar recipe in Bengali)
#GA4
#week25
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি "রাজস্থানি" বেছে নিয়েছি, মিষ্টি আমার ভীষণ প্রিয় , মিষ্টি খেতে যেমন ভালোবাসি তেমনি বানাতেও, তাই এবার আমি তৈরি করেছি রাজস্থানের একটি বিখ্যাত মিষ্টি "ঘেভর " তাতে মালাই এড করে একটা অতুলনীয় এবং সুস্বাদু করে তুলেছি।। রেসিপি টি কি ভাবে বানিয়েছি তার রেসিপি তোমাদের জন্য থাকল, সকলেই চেষ্টা করো বানাতে এবং জানিও কেমন লাগল।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত উপকরণ গুছিয়ে নিতে হবে।
- 2
প্রথমে মিক্সিতে টেবিল চামচ ঘী আর আইস কিউব দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, একদম ক্রিম মতো হয়ে গেলে আইস এর এক্সট্রা যে টুকরো পরে থাকবে সেটা ফেলে দিতে হবে।
- 3
তারপর তাতে ময়দা আর একদম ঠান্ডা দুধ এড করে আবার ব্লেন্ড করে নিতে হবে।।
- 4
একদম এ রকম কনসেনটেন্সি হবে, ঘন হবে না।। এর মধ্যে লেবুর রস এড করতে হবে, বেশ পাতলা যেন হয়
- 5
আমার ঘেভর মোল্ড নেই তাই এরকম একটা সসপ্যানে বেশি করে সাদা তেল আর ঘী গরম করে নিতে হবে।। চাইলে শুধু ঘী বা শুধু তেলেও ভাজা যাবে, তবে এই মিষ্টি শুধু ঘী ভালো লাগে, তবে হেলথ এর কথা ভেবে দুটো মিশিয়ে করেছি।।
- 6
এবার একদম গরম তেলে গ্যাসের ফ্লেম হাই তে রেখে, অল্প অল্প করে একটা চামচ দিয়ে বেশ উঁচু থেকে গরম তেলে ব্যাটার টা ছাড়তে হবে, আর একটা সরু মতো আয়রন, কাঠ যেটা খুশি তেমন কোন যন্ত্র দিয়ে (আমি একটা লোহার সরু খুন্তির পেছন দিক টা দিয়ে করেছি) মাঝে থেকে সাইডে সরিয়ে সরিয়ে দিতে হবে।। এভাবে বেশ কয়েক বার দিতে হবে ব্যাটার।।
- 7
তারপর চার ধারে একটা ছুঁড়ির সাহায্যে ছাড়িয়ে নিয়ে, একটা খুন্তির পেছন দিক টা মাঝে ঢুকিয়ে আসতে করে তুলে পাঁচ মিনিট অমনি ভাবেই ঝুলিয়ে রেখে এক্সট্রা তেল টা ঝরিয়ে নিতে হবে।
- 8
একটা পাত্রের উপর টিসু পেপার রেখে তার উপরে একে একে ভেজে নামাতে হবে।।
- 9
এরপর এক তারের চিনির সিরা তৈরি করে নিতে হবে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে, আর ছোট এলাচ গুঁড়ো দিয়ে।।
- 10
তারপর দুধ চিনি আর মিল্কমেড দিয়ে মালাই তৈরি করে নিতে হবে।।
- 11
তারপর চিনির সিরা হালকা গরম থাকতে একটা করে ঘেভর চিনির সিরা তে দিয়েই এ পিঠ ও পিঠ করেই সাথে সাথে তুলে নিতে হবে।
- 12
তারপর একটা প্লেটে ঘেভর গুলো সাজিয়ে উপরে মালাই আর পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে, আবার মালাই ছাড়াও পরিবেশন করা যাবে।। খেতে অসাধারণ এই রাজস্থানি মিষ্টি টি।।
Keywords
Similar Recipes
More Recipes
- বোয়াল মাছের বাগাড়(boyal macher bagar recipe in Bengali)
- কালো জিরা ও ধনে-সর্ষে বাটা দিয়ে দিয়ে ভেটকি মাছের তেল ঝাল ( bhetki macher tel jhal recipe in Benga
- রাজস্থানী স্টাইল সেভ টমাটর কি সব্জী স্টাফড রুটি মোড়া রাভা ধোসা(sev tamatar sabji recipe in Bengali
- দলিয়ার খিচুড়ি ( dalia r khichuri recipe in Bengali














মন্তব্যগুলি (6)