দই ভাত (Curd Rice recipe in Bengali)

খুব উপকারী একটি রেসিপি. টিফিন দেওয়া বা কোথাও travel করলে অবশ্যই নিয়ে যাওয়া যায়. #দই
দই ভাত (Curd Rice recipe in Bengali)
খুব উপকারী একটি রেসিপি. টিফিন দেওয়া বা কোথাও travel করলে অবশ্যই নিয়ে যাওয়া যায়. #দই
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি বড়ো পাত্রে দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিন. তারপরে এরমধ্যে গ্রেট করা শসা ও গাজর, কুচোনো ধনে পাতা ও লঙ্কা, ছাড়ানো বেদানা মিশিয়ে নিন. এই মিশ্রণটি তে একটু দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিন. তবে এটি অপশনাল, যেহেতু এই রেসিপিটি সাধারণত টিফিন এ নিয়ে যাওয়ার জন্য বেশি বানানো হয়, তো দুধ মিশিয়ে নিলে দইএর টক ভাব টা থাকে না এবং খাবারটা অনেক্ষন পর্যন্ত ফ্রেশ থাকে. তবে যদি সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে দুধ মেশানোর প্রয়োজন নেই. এবারে এতে ভাত মিশিয়ে নিন.
- 2
একটি কড়াইতে সাদা তেল গরম করে ওতে সর্ষে, শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিন, এরপর বিরি ডাল ও ছোলার ডাল, চীনাবাদাম, কাজু, ও কিসমিস দিন. বেশ লাল রঙের ভাজা হয়ে গেলে এই ফোড়ন টি আগের থেকে মেশানো দই ভাত এর মধ্যে ঢেলে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিন. তৈরী হয়ে গেলো সুস্বাদু ও ভীষণ উপকারী কার্ড রাইস.
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি