কালাকাদ (kalakand recipe in Bengali)
#শিবরাত্রির রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ টাকে জ্বাল দিতে হবে। দুধ ফুটে উঠলে এতে চিনি দিয়ে ক্রমাগত নাড়তে হবে যতক্ষন না চিনি গলে যায়। এবার ভিনিগার দিয়ে দিন আর ক্রমাগত নাড়তে থাকুন, গ্যাসের ফ্লেম হাই থাকতে হবে।
- 2
যখন মিশ্রনটা গাঢ় হয়ে আসবে, এলাচগুড়ো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে আবার নাড়তে থাকুন যতক্ষন না মিশ্রনটি কড়াই ছেড়ে খুব সহজে উঠে আসছে।
- 3
এবার গ্যাস বন্ধ করে দিন। মিশ্রনটি একটি ঘী গ্রীস করা চোকো সমতল পাত্রে ঢেলে দিন, হাল্কাভাবে ছড়িয়ে দিন। এবার পেস্তাবাদাকুচো ওপরে ছড়িয়ে, ফ্রীজে ১ ঘন্টা মত রেখে দিন সেট হওয়ার জন্য। ১ ঘন্টা পরে ফ্রীজের থেকে বের করে কালাকান্দের আকারে কেটে নিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14707412




মন্তব্যগুলি (9)