সাবুদানা খিচুড়ি(sabudana khichuri recipe in bengali)

#শিবরাত্রির
শিবরাত্রি তে উপস করে অনেক সময় মিষ্টি খাওয়া যায় না তাই শিবরাত্রির উপস করে একটু নোনতা হালকা খাবার খেতে ভালো লাগে।
সাবুদানা খিচুড়ি(sabudana khichuri recipe in bengali)
#শিবরাত্রির
শিবরাত্রি তে উপস করে অনেক সময় মিষ্টি খাওয়া যায় না তাই শিবরাত্রির উপস করে একটু নোনতা হালকা খাবার খেতে ভালো লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সাবু ভালো করে ধুয়ে ৪-৫ ঘণ্টা ভিজিয়ে নিতে হবে
- 2
তারপর সাবু ভিজে গেলে জল ঝরিয়ে নিতে হবে
- 3
আলু ও মটর শুটি হালকা সেদ্ধ করে নিতে হবে ও আলু গুলো টুকরো করে নিতে হবে
- 4
এবার শুকনো কড়াই তে বাদাম ভেজে তুলে নিতে হবে
- 5
তারপর একটু ঘী দিয়ে পনীর টুকরো গুলো ভেজে তুলে নিতে হবে ও নারকেল কুচি গুলো ও ভেজে তুলে নিতে হবে
- 6
এবার বাদাম খোসা ছাড়িয়ে হালকা ভেঙ্গে জল ঝরানো সাবুর সাথে মিশিয়ে নিতে হবে
- 7
তারপর কড়াই তে বাকি ঘী দিয়ে জিরে,কারি পাতা,চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে সেদ্ধ আলু টুকরো ও মটরশুঁটি ও হলুদ দিয়ে দিতে হবে
- 8
এবার কিছুক্ষন নাড়া চাড়া করে জল ঝরানো সাবু ও বাদাম এর মিশ্রন টা,ভাজা পনীর,অল্প নারকেল কুচি সব দিতে হবে
- 9
এবার ভালো করে মিশিয়ে নাড়া চারা করে স্বাদ মতো সন্ধক নুন ও অল্প চিনি দিয়ে একটু জলের ছিটে দিয়ে একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ২-৪ মিনিট রাখতে হবে
- 10
ঢাকা খুলে নেড়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি সাবু দানা খিচুড়ি।গরম গরম প্লেটে ঢেলে উপর থেকে বাকি বাদাম টুকরো ও ভাজা নারকেল কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- সাবুদানা খিচুড়ি (Sabudana khichuri recipe in Bengali)
- ব্রেড লাড্ডু (Bread ladoo recipe in bengali)
- নিরামিষ সাবুর খিচুড়ি (niramish sabur khichuri recipe in bengali)
- নিরামিষ পনির আলুর তরকারি (Niramish paneer aloor torkari recipe in Bengali)
- সাবুদানার পায়েস/ক্ষীর (sabudanar payes/kheer recipe in bengali)










মন্তব্যগুলি (5)