ডিমের কোর্মা(dimer korma recipe in Bengali)

ডিমের কোর্মা(dimer korma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।ডিমের গা ছুরি দিয়ে চিরে দিন।লবণ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিন।একটা পেঁয়াজ কুচিয়ে নিন।1 টা পেঁয়াজ বেঁটে নিন।কড়াইয়ে তেল ও ঘি গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রাখুন।
- 2
ওই তেলেই ডিম গুলো হালকা করে ভেজে তুলে রাখুন।তেজপাতা,এলাচ,দারচিনি,সুকনোলঙ্কা ও গোলমরিচ ফোরণ দিন।ফোরণ ভাজা গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে দিন।নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 3
লবণ,গরম মসলার গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে কাজু বাদাম বাটা দিয়ে দিন।ভালো করে কষিয়ে ডিম দিয়েদিন।লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। ডিম দিয়ে দিন।দুধ দিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢেকে দিন।গ্যাসের ফ্লেম লো করে দিন।
- 4
দু তিন মিনিট পরে চিনি দিয়ে নেড়ে দিন।অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিন।দু মিনিট পরে ঢাকা খুলে আরো ও একটু বেরেস্তা ছড়িয়ে 2 মিনিট ঢেকে দিন।নামিয়ে নিন।মিনিট পাঁচেক পরে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (9)