তেল পেঁয়াজ রসুন ছাড়া মটর পনির (oil free veg matar paneer recipe in Bengali)

তেল পেঁয়াজ রসুন ছাড়া মটর পনির (oil free veg matar paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা বাটিতে টক্ দই নিয়ে তারমধ্যে ধনে গুঁড়ো, হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার একটা কড়াই নিয়ে তারমধ্যে গোটা গরম মশলা ও জিরে দিয়ে ভালো করে ভাজতে হবে।
- 3
যখন ভালো গোটা মশলা থেকে ভালো গন্ধ বেড়িয়ে আসবে তখন মশলা মেশানো টক্ দই দিয়ে দিতে হবে ও ভালো ভাবে নাড়তে হবে।
- 4
কম আঁচে রান্নাটা করতে হবে এরপর মাঝে মাঝে জল দিতে হবে। দই থেকে তেল ছেড়ে এলে তারমধ্যে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে।
- 5
আবার ভালো করে নেড়ে তারমধ্যে কাজুবাদাম বাটা দিতে হবে। এরপর আবার একবার ভালো করে নাড়তে হবে তেল ছাড়া পর্যন্ত।
- 6
এরপর ১ কাপ জল দিয়ে ভালো করে নেড়ে তারমধ্যে নুন ও কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে হবে।
- 7
একটু নেড়ে তারমধ্যে মটর ও পনির দিয়ে আবার নাড়াচাড়া করে ২-৩ মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিতে হবে।
- 8
ব্যাস তেল পেঁয়াজ রসুন ছাড়া মটর পনির তৈরি। রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- পনিরের পুর ভরা আলুর দম (paneer r pur bhora aloor dum recipe in Bengali)
- সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল(sojne danta diye macher jhol recipe in Bengali)
- হোলি চাটাই প্যাটিস (Holi chattai patties recipe in Bengali
- আঙ্গুর মালাই কুলফি(Angur Malai kulfi Recipe in bengali)
- নিরামিষ বেনারসি আলুর দম (Niramish aloor dum recipe in Bengali)












মন্তব্যগুলি (3)