ডাবের পায়েস (Coconut Pulp Kheer recipe in Bengali)

#দোলের
ডাবের শাস এর এই পায়েস সম্পর্কে যতটা লিখবো ততোটাই কম বলা হবে। বাড়ির সবার এতোটাই ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। খাওয়ার সময় প্রাণ মন জুড়িয়ে যাবে, একেবারে অমৃতসমো। একবার বিশ্বাস করে বন্ধুরা বানিয়ে দেখো আমি জতার্থ বলেছি কি না !!😊

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডাবের জল টা পাত্রে ঢেলে নিয়ে ডাবের শাস টা চামোচ দিয়ে উঠিয়ে নিতে হবে। এবং দুধ ফুটিয়ে একটু ঘনো করে নিতে হবে।
- 2
এরপর মিক্সিং জারে সামান্য ডাবের জল দিয়ে কাজু বাদামের পেষ্ট করে পাত্রে ঢেলে রাখতে হবে । তারপর মিক্সিং জারেই ডাবের জল ও শাস একত্রে পেষ্ট করে নিতে হবে।একটু মোটা পাতলা মেশানো মিশ্রণ হতে হবে।
- 3
তারপর ফুটিয়ে রাখা দুধটা আবার গ্যাস অভেনে বসিয়ে ফুটতে দিতে হবে। এবং ফুটন্ত দুধের মধ্যে একে একে কনডেন্স মিল্ক, কাজু বাদামের পেষ্ট ও চিনি দিয়ে ফোটাতে থাকতে হবে।
- 4
ক্ষীর টা যখন ঘনো হয়ে যাবে সেই সময় ডাবের শাশের মিশ্রণ দিয়ে দিতে হবে।
- 5
আবারো একটু ফুটিয়ে একদম ঘনো হয়ে যাবে তখন এলাচ গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর সাধারণতাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বারকরে আলমন্ড ও পেস্তা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)