চন্দ্রকলা গুজিয়া (Chandrakala gujia recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দায় নুন, ঘি ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে ভিজে কাপড় চাপা দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে ।
- 2
কড়াইতে গ্রেটেড খোয়াক্ষীর দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু নরম হলে নামিয়ে নিতে হবে।
- 3
একটু ঠান্ডা হলে ওর মধ্যে চিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, ড্রাইফ্রুটস কুঁচি মিশিয়ে পুরটা রেডি করে রাখতে হবে। অন্য একটি পাত্রে এক কাপ চিনি, হাফ কাপ জল দিয়ে ফুটিয়ে একটা ঘন সিরা বানিয়ে নিতে হবে ।
- 4
এবার ঐ ডো থেকে লেচি কেটে ময়দা ছড়িয়ে রুটি বেলে গ্লাস দিয়ে অথবা কুকি কাটার দিয়ে ছোট ছোট লুচির আকারে কেটে নিতে হবে । বেলার সময় দেখতে হবে রুটি যেন পাতলাও না হয় আবার খুব মোটাও না হয়।
- 5
ছোট লুচির চারধারে জল লাগিয়ে মাঝখানে স্টাফিং দিয়ে...তার উপরে অন্য একটি লুচি দিয়ে চাপা দিয়ে পুরো চারধার ভালো করে চিপে দিতে হবে।
- 6
চারপাশে মুড়ে মুড়ে ডিজাইন করতে হবে। এইভাবে প্রত্যেকটা গুজিয়া বানাতে হবে ।
- 7
কড়াইতে তেল গরম করে লো ফ্লেমে গুজিয়া গুলো উল্টেপাল্টে সোনালী করে ভেজে নিতে হবে ।
- 8
গরম গরম গুজিয়া ঠান্ডা সিরার ভালো করে মাখিয়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ সিরায় রাখা যাবে না....নাহলে মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes
- হট এন্ড স্পাইসি চিকেন কারি (hot and spicy chicken curry recipe in Bengali)
- ঠান্ডাই বাদাম শরবত (Thandai Badam Sharbat recipe in bengali)
- জামুন ঠান্ডাই মুস্ (Jamun thandai mousse recipe in Bengali)
- সাবুদানার লাড্ডু (Sabudanar ladoo recipe in Bengali)
- ৩ টি ভিন্ন স্বাদের ঠান্ডাই (Three different flavored thandai recipe in Bengali)














মন্তব্যগুলি (15)