কাবলী ছোলা ও আলু র চাট(kablichola o aloor chat recipe in bengali)

#Streetology
স্বাস্থ্য সম্মত একটি রেসিপি যা শরীরে কোনো রকম ক্ষতি করবে না।আমি শরীরের কথা ভেবে কোনো রকম সস ব্যাবহার করিনি তোমরা চাইলে ব্যাবহার করতে পারো।
কাবলী ছোলা ও আলু র চাট(kablichola o aloor chat recipe in bengali)
#Streetology
স্বাস্থ্য সম্মত একটি রেসিপি যা শরীরে কোনো রকম ক্ষতি করবে না।আমি শরীরের কথা ভেবে কোনো রকম সস ব্যাবহার করিনি তোমরা চাইলে ব্যাবহার করতে পারো।
রান্নার নির্দেশ সমূহ
- 1
জিরে ভেজে গুড়ো করে নিলাম
- 2
আটা বা ময়দা নুন ও ময়ান দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিলাম আধঘণ্টা রেখে ছোট ছোট লেচি কেটে গোল গোল করে বেলে নিলাম
কড়াইতে তেল গরম করে গ্যাসের আচ কমিয়ে গরম তেলে লুচি গুলো দিয়ে গ্লাসের পেছন দিকটা দিয়ে চেপে দিয়ে ক্লাস তুলে নিয়ে লাল করে ভেজে নিলাম - 3
কাবলিছোলা পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে আলু ও কাবলিছোলা কুকারে সিদ্ধ করে নিলাম
আলু শসা পেঁয়াজ এর খোসা ছাড়িয়ে আলু পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা টমেটো ও ধনেপাতা কুচি করে কেটে নিলাম - 4
সব কুচি করে কেটে রাখার মধ্যে স্বাদ মতো সাদা নুন বিট লবণ গোল মরিচ গুড়ো ভাজা জিরে গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিলাম
- 5
একটা ডিশে কটৌরি গুলো ভেঙ্গে সাজিয়ে নিলাম
- 6
এর ওপর কাবলিছোলার মাখানো মিশ্রণ টা দু হাতা দিয়ে তার ওপর টক দই এক টেবিল চামচ ছড়িয়ে ঝুড়ি ভাজা ধনেপাতা কুচি চাট মশলা বিট লবণ ও গোলমরিচ গুড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম
তোমার চাইলে এর ওপর টমেটো সস ও তেঁতুলের রস দিয়ে পরিবেশন করতে পারো
আমি এখানে ওইসহ ব্যবহার করিনি কালণ আমি এখানে স্বাস্থ্যের কথা ভেবেছি - 7
তৈরী আমার কাবলিছোলা ও আলু র চাট
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (8)