এঁচোড়ের ডালনা(enchorer dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
এঁচোড়টুকরো করে কেটে সেদ্ধ করে নিন
- 2
তেল গরম করে তাতে এঁচোড়টুকরো দিয়ে ভালো করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে
- 3
এবারে আলু দিয়ে দিন এবং ভাল করে ভাজুন এবং তুলে রাখুন
- 4
ঐ কড়াই এ তেল গরম করে তাতে জিরা, তেজপাতা, গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন
- 5
পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন, আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন
- 6
নুন হলুদ ও সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে এঁচোড়ও আলু দিয়ে দিন
- 7
ভাল করে কষিয়ে, টকদই মিশিয়ে নিন, জল দিয়ে ফুটতে দিন, সেদ্ধ হয়ে গেলে চিনি ও ঘি দিয়ে নামিয়ে নিন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14846219




মন্তব্যগুলি