দই বড়া (doi bora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই বিউলির ডাল টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। ভেজানো হয়ে গেলে ডালটা বেটে নিতে হবে তারপর ডাল, খাবার সোডা, মিশিয়েখুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 2
এবার কড়াইতে তেল গরম করে বড়ার আকারে এগুলো ভেজে নিতে হবে।
- 3
একটা বড় পাত্রে জল, সমান নুন দিয়ে গুলে রাখতে হবে। বড়াগুলো ভাজা হলে এই জলের মধ্যে নামিয়ে রাখতে হবে। এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।
- 4
এবার একটা পাত্রে চাট মাসালা, লঙ্কাগুঁড়ো, চিনি, নুন গুড নুনদিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার বড়াগুলো জল থেকে চিপে চিপে তুলে এই দই এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে।
- 5
এবার একটি প্লেটে বড়া গুলো দিয়ে ওপরে আরো কিছুটা দই দিয়ে তার ওপরে চাট মাসালা, লঙ্কার গুঁড়ি, গ্রীন চাটনি,তেঁতুলের চাটনি, ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করুন দই বড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14854576





মন্তব্যগুলি (3)