হত্তক (Hotteok recipe in Bengali)

হত্তক হচ্ছে একটি কোরিয়ান স্ট্রীট ফুড।
#streetology
হত্তক (Hotteok recipe in Bengali)
হত্তক হচ্ছে একটি কোরিয়ান স্ট্রীট ফুড।
#streetology
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দার সঙ্গে বেকিং পাউডার, বেকিং সোডা সাদা তেল শুকনো মেখে নিলাম
- 2
টক দই দিয়ে দিলাম
- 3
টক দই ও উষ্ণ জল দিয়ে মেখে নিলাম
- 4
ডো টা একটু নরম করে মাখতে হবে
- 5
হাতে লেগে যাবে, তেল হাতে নিয়ে মেখে নিলে হাত থেকে ডো ছেড়ে যাবে
- 6
৩ ঘঃ গরম জায়গায় রেখে দিতে হবে
- 7
এখন পুরটা করে নিতে হবে
- 8
একটা পাত্রে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, তেল দিলাম, নুন দিলাম
- 9
জল গরম হলে চাওমিন দিলাম
- 10
চাওমিন সেদ্ধ হলে গ্যাস থেকে নামিয়ে নিলাম। গরম জল ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে রেখে নিলাম
- 11
গ্যাসে কড়াই বসিয়ে দিলাম সবজি নুন দিয়ে সেদ্ধ করে নিলাম
- 12
কড়াইতে অল্প তেল দিয়ে চাওমিন, কুচি করে কাটা ডিম,লংকা, পেঁয়াজ, নুন ও সেদ্ধ সবজি একসঙ্গে মেখে নিলাম
- 13
পুর তৈরি হয়ে গেল
- 14
এবার মাখা ময়দাটা ফুলে উঠেছে
- 15
ময়দাটা আবার একটু মেখে নিয়ে গোল গোল একটু বড় তুলতুলে লেচি করে নিলাম
- 16
হাতে তেল মাখিয়ে একটা লেচি নিয়ে আর একটা হাতের সাহায্যে টেনে টেনে বাটি মত করে ওর মধ্যে পুর ভরে চারদিক থেকে টেনে এনে মুখ বন্ধ করতে হবে
- 17
কড়াই গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিলাম
- 18
তেল গরম হলে ঐ লেচি তেলে দিয়ে হাতা দিয়ে চেপে চেপে দিতে হবে
- 19
হাতা দিয়ে চাপার ফলে চারদিকে স্পেড হয়ে যাবে
- 20
একটু লালচে করে এপিঠ ওপিঠ করে ভেজে তুলে নিয়েছি
- 21
সবগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করেছি
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি