পাপড়ি চাট(Papri Chaat recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা নুন,সাদাতেল,পরিমান মতো জল দিয়ে ময়দা মেখে 20 মিনিট রেষ্টে রেখে দিতে হবে।
- 2
ছোলা,অঙ্কুরিতো তরকা ডাল সি
- 3
ছোলাতে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি।
- 4
আলাদা ভাবে আলুও সেদ্ধ করে নিয়েছি।
- 5
20 মিনিট পর মাখা ময়দা রুটির মতো নেচি কেটে নিতে হবে।এবার রুটির মতো বড়ো করে,গোল করে বেলে, কোন ডাকনা বা কুকি কাটার দিয়ে ছোট লুচির আকার করে,কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে নিতে হবে তা হলে লুচির মতো না ফুলে মচমচে হবে পাপরি গুলো।
- 6
কড়ায়ে বেশি করে তেল গরম করে পাপড়ি গুলো মুচ মুচে করে ভেজে নিতে হবে
- 7
এ ভাবে সব পাপরি ভেজে নেওয়া হলো।
- 8
এবার পরিবেশন প্লেটে প্রথমে পাপরি সাজাতে হবে।তার পর সেদ্ধ ছোলা আর ডাল,দই ফ্যটানো(বিট নুন সামান্য চিনি গুরো দিয়ে)তার পর ইমলি চাটনি দিতে হবে।
- 9
সব শেষে ঝুরিভাজা,ধনেপাতা কুচি বাদাম ভাছা নারকেল কুচি,শসা কুচি,ভাজা লঙ্কা গুরো ছরিয়ে পরিবেশন করুন পাপড়ি চাট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14861863












মন্তব্যগুলি