ড্রাই চিলি চিকেন (Dry chili chicken recipe in Bengali)

#মন পসন্দ ডিস _চিকেন খেতে আমি খুবই ভালোবাসি _তাই চিকেনের বিভিন্ন রকম পদ আমি রান্না করি। ড্রাই চিলি চিকেন ফ্রাইড রাইস ,পোলাও এর সাথে খুবই ভালো যায় ।
ড্রাই চিলি চিকেন (Dry chili chicken recipe in Bengali)
#মন পসন্দ ডিস _চিকেন খেতে আমি খুবই ভালোবাসি _তাই চিকেনের বিভিন্ন রকম পদ আমি রান্না করি। ড্রাই চিলি চিকেন ফ্রাইড রাইস ,পোলাও এর সাথে খুবই ভালো যায় ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেনের টুকরোর সাথে ডিম, ৩ চা চামচ কনফ্লাওয়ার,১ চা চামচ আদার পেস্ট,এক চা-চামচ রসুন পেস্ট, ১চা চামচ সয়া সস,১ চা-চামচ টমেটো কেচাপ,১ চা চামচ ভিনেগার,১/২চা চামচ লঙ্কা গুঁড়ো ও আন্দাজমতো লবণ মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
৩০ মিনিট পর সাদা তেলে চিকেনের টুকরোগুলো ভেজে তুলে রাখতে হবে
- 3
এবার ওই তেলেই এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে টুকরো করে কাটা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে ৩-৪ মিনিট মাঝারি আঁচে হালকা ভেজে নিয়ে বাকি আদা রসুনের পেস্ট,লঙ্কাগুঁড়ো,জিড়ে গুঁড়ো,কাশ্মীরের রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো ও পেঁয়াজ পাতা দিয়ে বাটিতে গুলে রাখা টমেটো কেচাপ ও সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে ১ চা চামচ গুলে রাখা কর্নফ্লাওয়ার ও বাটি ধোয়া কিছুটা জল অ্যাড করতে হবে।
- 4
এবার ঢাকা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রাখতে হবে।
- 5
২০ মিনিট পর চিকেন সেদ্ধ হয়ে গেলে গ্রেভি শুকিয়ে একদম শুকিয়ে এলে রোস্টেড সাদা তিল ও পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ড্রাই চিলি চিকেন।
- 6
এবার সার্ভিং বোলে ঢেলেলে ফ্রাইড রাইস/ পোলাও এর সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- হানি ক্যারট লস্যি (Honey carrot lassi recipe in Bengali)
- ইমিউনিটি বুস্টার চা (immunity booster cha recipe in Bengali)
- মর্নিং ইমুউনিটি বুস্টার ড্রিন্কস্ (Morning Immunity Booster Drinks Recipe in Bengali)
- চিকেন ক্লাব স্যান্ডউইচ (Chicken club sandwich recipe in Bengali)
- হেলদি স্প্রাউটস্ চাট (Healthy sprouys chaat recipe in Bengali)










মন্তব্যগুলি (6)
Tomar tao excellent 😊