পটেটো রোল সামোসা (potato roll samosa recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু সেদ্ধ করে নিতে নাও
- 2
ময়দার মধ্যে ২ চামচ সাদা তেল, সামান্য নুন,দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নাও।
- 3
এবার ডো টা ঢাকা দিয়ে রেখে দাও কুড়ি মিনিট।
- 4
এবার কড়াইতে তেল দিয়ে দাও। তেল গরম হলে তাতে পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নাও। এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে,তাতে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে, সেদ্ধ করে চটকে রাখা আলু টা দিয়ে দাও। ভালো করে সব মিশিয়ে নাও। এবার এর মধ্যে পরিমাণমতো নুন, চিনি,নারকেল কুচি, দিয়ে দাও। এবার ভালো করে কষিয়ে ধনেপাতা কুচি ও গরম মসলা ছড়িয়ে নামিয়ে নাও।তাহলেই পুর রেডি হয়ে যাবে।
- 5
পুর টা ঠান্ডা করে নাও।
- 6
ময়দা থেকে লেচি কেটে রুটির মতো বেলে লম্বা করে কেটে নাও।
- 7
এবার এর এক সাইডে আলুর পুর টা দিয়ে রোল করে নাও ।শেষ অংশটা জল দিয়ে আটকে দাও। রোডের সাইডে যে আলু গুলো দেখা যাচ্ছে সেখানে সুজি লাগিয়ে দাও।
- 8
কড়াইতে তেল গরম করে লো ফ্রেমে ভেজে নাও। নামিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করো পটেটো রোল সমসা।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (7)