প্রন বাটারি নুডুলস 🍜🍤(Prawn Buttery Noodles recipe in Bengali)

#মা২০২১
আমার মা চাউমিন খেতে খুব পছন্দ করে। যেমন করেই বানাই না কেনো মায়ের খুব প্রিয় খাবার এটি। আজকে মায়ের উদ্দেশ্যে মায়ের পছন্দের খাবারটি আমি আমার মতো করে বানিয়েছি। পৃথিবীর সব মা ভালো এবং সুস্থ থাকুক এই প্রার্থণা করে আমি মা দিবস পালন করলাম।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব্জি কিউব করে কেটে নিতে হবে। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রাখতে হবে।
- 2
এরপর ছাড়ানো মাছের মধ্যে এক চামচ করে সোয়া সস্, ওয়েস্টার সস,এক চামচ গোল মরিচ গুঁড়োও সামান্য লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এবং পাত্রে পরিমাণ মতো জল গরম করে তাতে সামান্য লবণ ও এক চা চামচ সাদা তেল দিয়ে চাউমিন গুলো আশি ভাগ সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঝরঝরে করে নিতে হবে।
- 3
এরপর প্যানে চার চা চামচ বাটার গরম করে রসুন কুচি দিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে হাল্কা নেড়েচেড়ে পিয়াঁজ কুচি ও গাজর কুচি দিয়ে হাল্কা নেড়েচেড়ে নিতে হবে।
- 4
এরপর বিনস, ক্যাপ্সিকাম ও লংকা কুচি দিয়ে আবারো একটু নেড়ে স্বাদ অনুসারে লবণ, লংকা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো ও বাকি সমস্ত সস্ গুলো একসাথে দিয়ে মিনিট দুয়েক নাড়তে থাকতে হবে।
- 5
তারপর চাউমিন টা দিয়ে আরো দু মিনিট নাড়াচাড়া করে নামানোর আগে এক চা চামচ বাটার মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)