দুধ শুক্তো (doodh shukto recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুরবাড়ির সকলেই ছিলেন ভোজনরসিক। তাঁদের বাড়ির গিন্নিরা হাতের জাদুতে ভরিয়ে রাখতেন সকলের মন। বিশেষত ইন্দিরা দেবী চৌধুরানী। নিজে যে রন্ধন পটিয়সী ছিলেন এমনটা নয়, কিন্তু দেশে বিদেশে যেখানেই ভালো কোনও খাবার খেতেন তার রেসিপি লিখে রাখতেন। এই ভাবে রেসিপি জমতে জমতে ভরে উঠল খাতা। সেই অমূল্য খাতা তিনি দিয়ে গেলেন পূর্ণিমা ঠাকুরকে।আর তাঁর রান্নার বই থেকেই সামান্য পরিমার্জন নেওয়া একটি পদ ‘দুধশুক্তো’ আজ রান্না করেছি ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি কড়াইতে ৩ টেবিল চামচ ঘি গরম করে তাতে ১ চা চামচ পাঁচফোড়ন ও ১ টি তেজপাতা ফোড়ন দিতে হবে । এরপর তাতে এক-এক করে ভেজে রাখা সব্জি গুলো দিতে হবে ।
- 2
তারপর সব্জি গুলো খুব সাবধানে একটু নাড়তে হবে । এবার তাতে ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ সর্ষে-পোস্ত বাটা, ২ কাপ দুধ, ২ চা চামচ চিনি ও স্বাদমতো নুন দিয়ে মিনিট ১০ ঢিমে আঁচে রান্না করতে হবে । প্রয়োজনে সামান্য জল দেওয়া যেতে পারে ।
- 3
১০ মিনিট পর ১০-১২ টি ভেজে রাখা বড়ি ও ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে গরম-গরম ভাতের সহযোগে পরিবেশন করতে হবে ঠাকুরবাড়ির দুধশুক্তো ।
Keywords
Similar Recipes
More Recipes
- গোয়ালন্দ স্টীমার চিকেন কারী (goalondo steamer chicken curry recipe in Bengali)
- ঠাকুরবাড়ির মরিচ ঝোল (Marich jhol recipe in bengali)
- ক্ষীরের পুডিং ( khirer puding recipe in Bengali
- ঠাকুরবাড়ির ছানার ডালনা (thakurbarir hanar dalna recipe in Bengali)
- হেমকণিকার পায়েস (hemkonikar payesh recipe in bengali)

মন্তব্যগুলি (5)