হোয়াইট ফরেস্ট কেক(White forest cake recipe in bengali)

#খুশিরঈদ
বর্তমান যুগে আমরা সব উৎসব-অনুষ্ঠান কেক কাটার মাধ্যমেই সেলিব্রেট করে থাকি।কেক ছাড়া হয়তো যেকোনো অনুষ্ঠান অধরাই থেকে যায়।তাই খুশিরঈদ উপলক্ষ্যে আমি এই কেকটি নিয়ে এসেছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা,বেকিং পাউডার,বেকিং সোডা,গুঁড়ো চিনি একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে
- 2
অন্য একটি পাত্রে কনডেন্সড মিল্ক ও বাটার দিয়ে ইলেকট্রিক হ্যান্ড বীটার (হ্যান্ড হুইস্ক)দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে
- 3
এরপর চেলে রাখা মিশ্রনটি ব্যাটারটিতে দিয়ে শেষে দুধ ঢেলে বিটারের(হ্যান্ড হুইস্ক)সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সব উপাদান ভালোমতো মিক্স হচ্ছে
- 4
একটি কেক মোল্ডে রিফাইন তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে নিয়ে কেক ব্যাটারটি মোল্ডে ঢেলে মাইক্রোওভেনে(গ্যাস ওভেনে) বেক করতে হবে
- 5
এইসময় হুইপড্ ক্রিম ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে
- 6
বেক হওয়ার পর কেকটি সম্পূর্ন ঠান্ডা হলে লেয়ার করে কেটে প্রথমে সুগার সিরাপ তারপর হুইপড্ ক্রিম তারপর চকোচিপ দিয়ে সম্পূর্ন কেকটি কভার করতে হবে
- 7
সবশেষে গ্রেট করা হোয়াইট চকোলেট কেকের ওপরে ও সাইডে ছিটিয়ে ইচ্ছেমতো বার্নিশ করলেই কেক রেডি
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি